SUBLDS DEBATE FEST 2026
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর (SUB) আইন বিভাগের শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চা, যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ল ডিবেটিং সোসাইটি (SUBLDS) আয়োজন করে তিন দিনব্যাপী 𝐒𝐔𝐁𝐋𝐃𝐒 𝐃𝐄𝐁𝐀𝐓𝐄 𝐅𝐄𝐒𝐓 𝟐𝟎𝟐𝟔.
তিন দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় একটি প্রাক্-বিতর্ক কর্মশালা (Pre-Debate Workshop), যেখানে অংশগ্রহণকারীদের বিতর্কের মৌলিক ধারণা, কৌশল ও প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। দ্বিতীয় দিনে দশটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ট্যাব রাউন্ড, যেখানে প্রতিযোগী দলসমূহ বিভিন্ন বিষয়ে যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। আয়োজনের তৃতীয় ও শেষ দিনে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল পর্ব, যার মধ্য দিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হয়।
ফাইনাল পর্বে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার, আইন বিভাগের উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং আইন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিশ্বাস করে, শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি বিতর্ক, গবেষণা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। SUBLDS Debate Fest 2026 সেই একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য আয়োজন।
SDG 4: Quality Education & SDG 16: Peace, Justice, and Strong Institutions
Event Info
Publish Date:
21 Nov 2026
Department:
Law
Faculty:
School of Business and Social Studies
Category:
Departmental Event