arrow_forward

Flash News

arrow_back

Flash News

মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি এসইউবি’র শ্রদ্ধা

মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি এসইউবি’র শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করে। ২১ ফেব্রুয়ারি ভোরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং জাতীয় চেতনায় একুশের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে এক অবিস্মরণীয় অধ্যায়। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের এই আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার পথে অনুপ্রাণিত করেছে।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে একুশের চেতনা ও ভাষার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয়।


SDG 11: Sustainable Cities and Communities.

Event Info

Publish Date:
22 Feb 2026

Department:
.

Faculty:
.

Category:
National Remembrance

Chat on WhatsApp

News

*** Admission is going on for Fall 2026 *** Congratulations! to all the newly enrolled advocates from the State University of Bangladesh *** Certificate verification for SUB students going abroad is now available on www.mygov.bd ***
cancel arrow_drop_up