মাদকমুক্ত বাংলাদেশ গড়ায় এসইউবি ডিবেটিং সোসাইটির (SUBDS) অগ্রণী ভূমিকা
*মাদকমুক্ত বাংলাদেশ গড়ায় এসইউবি ডিবেটিং সোসাইটির অগ্রণী ভূমিকা: সিরডাপ অডিটোরিয়ামে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ : চ্যালেঞ্জ ও করণীয়” সেমিনার সফলভাবে সম্পন্ন*
একটি মেধাভিত্তিক, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সামাজিক দায়বদ্ধতা, সচেতনতা ও যুক্তিবাদী চর্চার কোনো বিকল্প নেই। এই উপলব্ধিকে ধারণ করে ‘মাদককে না বলি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে গত ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টায় ঢাকার তোপখানা রোডে অবস্থিত সিরডাপ মিলনায়তনের শামসুল হক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনার।
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে সহযোগী সংগঠন হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং সোসাইটি (SUBDS) এবং ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব। বিশেষ করে, সেমিনারের সার্বিক ব্যবস্থাপনা, তরুণ বিতার্কিকদের সম্পৃক্তকরণ এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরিতে SUB ডিবেটিং সোসাইটির দায়িত্বশীল ও সক্রিয় অংশগ্রহণ পুরো আয়োজনকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেমিনারে দেশবরেণ্য নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে মাদক নিয়ন্ত্রণের বিভিন্ন চ্যালেঞ্জ, প্রতিরোধের উপায় এবং তরুণ প্রজন্মের করণীয় সম্পর্কে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ইশরাক হোসেন, এমপি, ঢাকা-৬। তাঁর বক্তব্যে তিনি বাংলাদেশ থেকে মাদক নির্মূলে তরুণদের সচেতনতা, সামাজিক সম্পৃক্ততা এবং সম্মিলিত আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি SUB ডিবেটিং সোসাইটির তরুণদের এই ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন এবং মাদকবিরোধী কার্যক্রমে তরুণদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
-বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাসান মারুফ, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের বিভিন্ন উদ্যোগ ও করণীয় তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এম এ মোহিত কামাল, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। তিনি মাদকের শারীরিক ও মানসিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন এবং পারিবারিক সচেতনতা, যথাযথ চিকিৎসা ও কার্যকর পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ, চেয়ারম্যান, ডিবেট ফর ডেমোক্রেসি। তিনি মাদক নিয়ন্ত্রণের প্রশাসনিক ও নীতিগত চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা মোকাবিলায় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকমণ্ডলী, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ইডেন মহিলা কলেজের তরুণ বিতার্কিক এবং জাতীয় গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনা পর্বে SUB ডিবেটিং সোসাইটির প্রতিনিধিরা যৌক্তিক প্রশ্ন, বিশ্লেষণধর্মী মতামত ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সেমিনারের আলোচনাকে আরও সমৃদ্ধ করেন।
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের সচেতনতা, দায়িত্বশীল অংশগ্রহণ এবং ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিবেটিং সোসাইটি (SUBDS) বিশ্বাস করে, যুক্তিনির্ভর বিতর্কচর্চা ও সামাজিক সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে তরুণদের ইতিবাচক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব।
ডিবেট ফর ডেমোক্রেসির সঙ্গে সহযোগী সংগঠন হিসেবে যুক্ত থেকে এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় সেমিনার সফলভাবে সম্পন্ন করতে পেরে SUB ডিবেটিং সোসাইটি পরিবার আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও প্রাতিষ্ঠানিক ও সামাজিক পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং জনকল্যাণমূলক উদ্যোগে নিজেদের সক্রিয় ও অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে SUBDS.
এই আয়োজন সফল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকল ব্যক্তি, সংগঠন ও অংশগ্রহণকারীর প্রতি SUB ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
SDG 3: Good Health and Well-being, SDG 16: Peace, Justice, and Strong Institutions & SDG 17: Partnerships for the Goals
Event Info
Publish Date:
06 Nov 2026
Department:
.
Faculty:
.
Category:
Club Activities