arrow_forward

Flash News

arrow_back

Flash News

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচনী বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো SUB

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচনী বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো SUB

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করেছিল এক জমকালো “নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬”। তার্কিকদের বুদ্ধিবৃত্তিক লড়াই এবং যুক্তির দ্বৈরথে মুখরিত ছিল প্রতিটি মুহূর্ত। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। লড়াকু বিতর্ক উপহার দিয়ে রানার-আপ হয় ইডেন মহিলা কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে তেজগাঁও কলেজ।
বিজয়ী দলগুলোর এই কৃতিত্ব উদযাপনের লক্ষ্যে এফডিসির ৮ নম্বর ফ্লোরে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
• অধ্যাপক ড. মোহাম্মদ আখতার হোসেন খান, উপাচার্য, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
• অধ্যাপক আবু মোহাম্মদ রইজ, চিফ মডারেটর, নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।
• ড. নাহরিন ইসলাম খান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক।
• অধ্যাপক আফরোজা বেগম, মডারেটর, ইডেন মহিলা কলেজ।
• শিক্তা দাস, মডারেটর, তেজগাঁও কলেজ।
মনোজ্ঞ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সুস্থ ধারার গণতান্ত্রিক চর্চার এমন আয়োজনের জন্য ডিবেট ফর ডেমোক্রেসি-কে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

SDG 16 – Peace, Justice, and Strong Institutions & SDG 4 – Quality Education
Event Info

Publish Date:
29 Mar 2026

Department:
Law

Faculty:
School of Business and Social Studies

Category:
Academic & Educational

Chat on WhatsApp

News

*** Admission going on for Summer 2026 *** Admission is open for M.Sc. in Data Science & Machine Learning *** Congratulations! to all the newly enrolled advocates from the State University of Bangladesh *** Certificate verification for SUB students going abroad is now available on www.mygov.bd ***
cancel arrow_drop_up