SUB Hosts Special Session on Ethics and Aesthetics with Author Anisul Hoque
Ethics and Aesthetics Course | Guest Speaker Session
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (SUB)-এ গতকাল অনুষ্ঠিত হলো Ethics and Aesthetics কোর্সের বিশেষ সেশন। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও বিশিষ্ট লেখক জনাব আনিসুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস-চ্যান্সেলর।
সেশনে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নৈতিকতা, মূল্যবোধ, ব্যক্তিগত সততা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্ব বিকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, জ্ঞান ও চিন্তার পরিধি বাড়াতে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শ্রেণিকক্ষের বাইরের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শিক্ষার্থীদের শুধু একাডেমিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের জ্ঞান, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের নৈতিক চেতনা, দায়িত্বশীলতা ও ব্যক্তিগত বিকাশ সম্পর্কে নতুনভাবে ভাবতে এবং ভবিষ্যৎ জীবনে মূল্যবোধের চর্চা করতে উৎসাহিত করে।
SDG 4: Quality Education, SDG 8: Decent Work and Economic Growth & SDG 16: Peace, Justice, and Strong Institutions
Event Info
Publish Date:
27 Oct 2026
Department:
.
Faculty:
.
Category:
Academic & Educational